Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬

বিশেষভাবে সক্ষম পড়ুয়া: কর্মশালা কেন্দ্রের

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্কুলে সুস্থ পরিবেশ তৈরি করাই অন্যতম বড়ো লক্ষ্য

বিশেষভাবে সক্ষম পড়ুয়া: কর্মশালা কেন্দ্রের
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্কুলে সুস্থ পরিবেশ তৈরি করাই অন্যতম বড়ো লক্ষ্য। এজন্য শিক্ষক, স্পেশাল এডুকেটর এবং অশিক্ষক কর্মচারীদের নিয়ে দেশব্যাপী বিশেষ কর্মশালা করছে শিক্ষামন্ত্রক। জানা যাচ্ছে, বিভিন্ন সময় এসংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ এসেছে শিক্ষামন্ত্রকের কাছে। প্রধানত সেই কারণেই এব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এমন পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মসূচি ‘প্রশস্ত’-এর মাধ্যমেই এহেন সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা করা হচ্ছে। ইতিমধ্যেই সারা দেশের প্রায় ৬০ হাজার বিদ্যালয় এতে অংশ নিয়েছে। ৭২ লক্ষেরও কিছু বেশি শিক্ষককে সচেতন করা হয়েছে। এমনই জানানো হয়েছে শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ