Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনে পুজোর বিশেষ খাদ্য প্যাকেজ

রাজ্যের সব শ্রেণির রেশন গ্রাহককে পুজো উপলক্ষ্যে কম দামে চিনি, ময়দা ও সুজি দেওয়া হবে। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিবার পিছু এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম করে সুজি দেওয়া হবে এক দফায়।

রেশনে পুজোর বিশেষ খাদ্য প্যাকেজ
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সব শ্রেণির রেশন গ্রাহককে পুজো উপলক্ষ্যে কম দামে চিনি, ময়দা ও সুজি দেওয়া হবে। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিবার পিছু এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম করে সুজি দেওয়া হবে এক দফায়। ৫০ শতাংশ ভরতুকিতে এগুলি সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে। তবে বিক্রয় মূল্য কত হবে তার বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। ১৪ অক্টোবরের মধ্যে  এই সামগ্রীগুলি রেশন দোকানে পৌঁছে দেওয়ার নির্দেশ জারি করেছে খাদ্যদপ্তর। সব মিলিয়ে ২ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৫২৬টি  পরিবার এই সুবিধা পাবেন। গত বছর পর্যন্ত পুজোর সময় খাদ্যের বিশেষ প্যাকেজ শুধু জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের দেওয়া হত। এবার রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এটা পাবেন। রেশন গ্রাহকদের সবাইকে পুজো প্যাকেজের আওতায় আনার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ