Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

রথযাত্রায় বিশেষ গয়না ও ছাড় সেনকো গোল্ডে

রথযাত্রা উপলক্ষ্যে গয়নার বিশেষ সম্ভার আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সঙ্গে থাকছে হরেক অফার।

রথযাত্রায় বিশেষ গয়না ও ছাড় সেনকো গোল্ডে
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা উপলক্ষ্যে গয়নার বিশেষ সম্ভার আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সঙ্গে থাকছে হরেক অফার। সংস্থাটি জানিয়েছে, রথ, জগন্নাথের মোটিফসহ রথযাত্রা সম্পর্কিত নানা মোটিফ থাকছে গয়নায়, যা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন কারিগররা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন বলেন, ক্রেতারা গয়নার মেকিং চার্জে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় যেমন পেতে পারেন, তেমনই হিরের গয়নার ক্ষেত্রে মজুরিতে ১০০ শতাংশ পর্যন্ত এবং দামে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। গ্রহরত্নের দামের উপরও ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে, জানিয়েছেন তিনি। রুপোর গয়নার মজুরিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। অন্যদিকে, যাঁরা পুরানো সোনা বদলে নতুন গয়না কিনবেন, তাঁদের ক্ষেত্রে সোনার দাম বাবদ কিছুই বাদ যেমন দেওয়া হবে না। অর্থাৎ কোনো আর্থিক ক্ষতি হবে না ক্রেতার। বরং এক্ষেত্রে তাঁরা প্রতি গ্রামে অতিরিক্ত ৬৫০ টাকা আর্থিক সুরাহা পাবেন, জানিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ