Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রামীণ রাস্তার হাল ফেরাতে ২০৫০ কোটির বিশেষ উদ্যোগ

গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এজন্য নতুন করে প্রায় ২,০৫০ কোটি টাকার অর্থ বরাদ্দ করার পাশাপাশি ভিবি জি রামজি প্রকল্পের অধীনেও গ্রামীণ রাস্তা উন্নয়নের সিদ্ধান্ত নিল নবান্ন।

গ্রামীণ রাস্তার হাল ফেরাতে ২০৫০ কোটির বিশেষ উদ্যোগ
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এজন্য নতুন করে প্রায় ২,০৫০ কোটি টাকার অর্থ বরাদ্দ করার পাশাপাশি ভিবি জি রামজি প্রকল্পের অধীনেও গ্রামীণ রাস্তা উন্নয়নের সিদ্ধান্ত নিল নবান্ন।

Advertisement

সূত্রের খবর, বুধবার নবান্নে গ্রামীণ সড়ক উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে গ্রামীণ সড়কের হাল আরও ভালো কীভাবে করা যায় তার রূপরেখা তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারপর থেকেই এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে ঝাঁপিয়ে পড়েছে পঞ্চায়েত দপ্তর। 
পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে ৮০০ কোটি টাকায় গ্রামীণ সড়ক মেরামতি এবং সম্প্রসারণের কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এই কাজের জন্য নবান্ন অতিরিক্ত ৫০০ কোটি টাকা দিচ্ছে। এমনকি, পূর্বতন সরকারের পথশ্রী প্রকল্পেও ৭৫০ কোটি টাকার বরাদ্দ দিচ্ছে নবান্ন। এই বরাদ্দ অর্থেই পথশ্রী প্রকল্পের অবশিষ্ট কাজ এবং বকেয়া মেটানো যাবে। বকেয়া মিটে যাওয়ায় গ্রামীণ সড়কের কাজে গতি আসবে। মত প্রশাসনিক মহলের। গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিল পূর্বতন রাজ্য সরকার। তবে রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামীণ রাস্তা বহু জায়গাতেই এখন বেহাল। নবান্নে আসছে এই অভিযোগ। ফলে গ্রামীণ রাস্তার হাল ফেরাতে বিশেষ তৎপর রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ চলছে। একইসঙ্গে ১২৫ দিনের কাজের প্রকল্পেও গ্রামীণ রাস্তা হবে। অভিজ্ঞ আমলাদের মতে, নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে রাস্তা মেরামতির কাজও করা যায় ভিবি জি রামজিতে। সব মিলিয়ে রাজ্যে কয়েকহাজার গ্রামীণ রাস্তার হাল ফিরতে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ