Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রচণ্ড প্রহরা: অরুণাচলে ৩ বাহিনীর বিশেষ অনুশীলন

স্থল, জল, বায়ু। যুদ্ধক্ষেত্র যাই হোক। প্রতিটি ক্ষেত্রের জন্যই প্রস্তুত সশস্ত্র ভারতীয় বাহিনী। কখনও ডোকলাম, কখনও আবার তাওয়াংয়ের ইয়ংতসে।

প্রচণ্ড প্রহরা: অরুণাচলে ৩ বাহিনীর বিশেষ অনুশীলন
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্থল, জল, বায়ু। যুদ্ধক্ষেত্র যাই হোক। প্রতিটি ক্ষেত্রের জন্যই প্রস্তুত সশস্ত্র ভারতীয় বাহিনী। কখনও ডোকলাম, কখনও আবার তাওয়াংয়ের ইয়ংতসে। ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনের অদূরে এবার অরুণাচলের দুর্গম পাহাড়ে বিশেষ অনুশীলন করল ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনী। এর নাম দেওয়া হয়েছে, ‘প্রচণ্ড প্রহরা’। বলা ভালো, দেশের তিন প্রধান সামরিক বাহিনী একত্র হয়ে শক্তি প্রদর্শন করল অরুণাচলে। সেই গুরুত্বপূর্ণ অনুশীলনে মানবহীন ‘ইউএভি’ (আনম্যানড এরিয়াল ভেহিকেলস) যান, আর্মড হেলিকপ্টার, যুদ্ধবিমান, ড্রোন, দূরপ্লালার রকেটসহ নানা অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

Advertisement

চীন সীমান্তের সঙ্গে ভারতের এখন কোনও সমস্যা নেই। ২০১৭ সালে সীমান্ত সমস্যা নিয়েই ডোকলাম উপত্যকায় চীনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়েছিল। ভারত-ভুটান ও চীনের মধ্যবর্তী এই সীমান্তে চীনের রাস্তা তৈরিকে কেন্দ্র করেই অশান্তি হয়েছিল। ২০২২ সালে অরুণাচলের তাওয়াংয়ের ইয়ংতসে সীমান্তে চীনের সঙ্গে ভারতীয় সেনার ফের সংঘর্ষ হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। কোনও গণ্ডগোল নেই। গত ২৫ মার্চ থেকে ২৭ মার্চ অরুণাচল প্রদেশে এই অনুশীলন করা হয়। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দর তেওয়ারি, বায়ুসেনার পূর্বাঞ্চলীয় প্রধান এয়ারমার্শাল সুরৎ সিং সহ পদস্থ কর্তারা অনুশীলনের নেতৃত্বে ছিলেন। তাঁরা প্রথম দিন ডোকলাম সেক্টর পরিদর্শন করে সেখানকার অপারেশনাল প্রস্তুতিও খতিয়ে দেখেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই অনুশীলনকে বলা হয়, ওয়ারফেয়ার এক্সসারসাইজ। নাম দেওয়া হয়েছে, ‘প্রচণ্ড প্রহার’। যেকোনও পরিস্থিতি তিন সামরিক বাহিনী একত্রে কীভাবে কাজ করবে, মূলত তারই অনুশীলন। অরুণাচলের উচ্চতা ও ঠান্ডার সময়কেই বেছে নেওয়া হয়েছিল। দূরপাল্লার রকেট সিস্টেমসহ আর্টিলারি বিভাগের নানা সমরসজ্জা ছিল। একসঙ্গে একঝাঁক ড্রোন উড়ানো হয়েছে। উড়ন্ত আর্মড হেলিকপ্টার থেকে কীভাবে গোলা ছোড়া হয়, তারও অনুশীলন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ