Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সাংস্কৃতিক উৎসব

বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের বিশ্বমাতা মন্দির প্রাঙ্গণে সদ্য অনুষ্ঠিত হল ২২তম ‘শ্রীসমীরেশ্বর উদ্ঘাটন সাংস্কৃতিক উৎসব’।

সাংস্কৃতিক উৎসব
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের বিশ্বমাতা মন্দির প্রাঙ্গণে সদ্য অনুষ্ঠিত হল ২২তম ‘শ্রীসমীরেশ্বর উদ্ঘাটন সাংস্কৃতিক উৎসব’। এবছরও মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর, ওড়িশা সহ ভারতের বিভিন্ন প্রদেশের ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সমীরেশ্বর ব্রহ্মচারী সম্পর্কে তিনি বলেন, ‘এমন প্রতিভাধর শিল্পী সত্যিই বিরল।’ অনুষ্ঠানে রাগ সঙ্গীত পরিবেশন করেন নির্ভয় সাক্সেনা। তবলায় ছিলেন পণ্ডিত গোপাল মিশ্র, হারমোনিয়ামে সুরজ শর্মা। এরপর কুচিপুরি শিল্পী মা-মেয়ে বৈজন্তী ও প্রতীক্ষা কাশী দর্শকের মন জয় করেন। অনুষ্ঠান শেষ হয় ভুবনেশ্বরের প্রদ্যুম্ন মহান্তির অভিনব শিব ছৌ নৃত্যের মধ্য দিয়ে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ