Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৪ গোলে সৌদিকে হারাল স্পেন

প্রথম মাসে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের কাছে আটকে গিয়েছিল তারকা খচিত স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে স্বমহিমায় স্প্যানিশ আর্মাডা।

৪ গোলে সৌদিকে হারাল স্পেন
  • ২২ জুন, ২০২৬ ০০:১১
Prefer us on Google

অ্যাটলান্টা, ২১জুন:  প্রথম মাসে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের কাছে আটকে গিয়েছিল তারকা খচিত স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে স্বমহিমায় স্প্যানিশ আর্মাডা। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলে স্পেন। ১০ মিনিটে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ম্যাচের ২১ মিনিটে মিকেল ওয়ার্জাবাল স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন। তিন মিনিটের মধ্যেই ফের সৌদির জলে বল জড়ান মিকেল। এরপর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে সৌদি আরবের হাসানের আত্মঘাতী গোলে ৪-০ এগিয়ে যায় স্পেন। গোটা ম্যাচে স্পেনের আধিপত্য বোঝা যায় তাদের পাস খেলার সংখ্যা দেখলেই। এদিন ৯০ মিনিট ধরে মোট ৬৩৯টা পাস খেলেছেন স্প্যানিশ প্লেয়াররা। অন্যদিকে সৌদির ফুটবলাররা সেখানে মাত্র ২৩৮ টা পাস খেলেছে। গোটা ম্যাচে ৬৫% বল পজিশন ছিল স্প্যানিশদের। এই ম্যাচ জিতে দু’ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে নক আউটের দিকে পা বাড়িয়ে রাখলেন আমিনে ইয়ামালরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ