নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ এবং তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছেন। ৪ মে তপসিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের এক মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল, শেখ বিনোদ, অলোক সর্দার ওরফে টোঙ্গা এবং রাজীব দাস ওরফে সোনু। সূত্রের খবর, এবারের হাইভোল্টেজ বিধানসভা ভোটে কলকাতার এক মন্ত্রীর হয়ে ভোট করাতে মাঠে নেমেছিল এই শেখ বিনোদ ও তার দলবল। কিন্তু মন্ত্রী ভোটে হেরে গিয়েছেন। তারপর লালবাজারের গোয়েন্দাদের বিনোদকে গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও ভোটের পর শিবির বদল করে বিজয়ী প্রার্থীর সঙ্গে দেখা করেছিল শেখ বিনোদ। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হল না।



