Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

ফের অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হল সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। আজ, মঙ্গলবার প্রবল পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা।

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
  • ১৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

কলকাতা: ফের অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হল সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। আজ, মঙ্গলবার প্রবল পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। খাদ্যে সংক্রমণের জেরেই শরীর খারাপ হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতেও দীর্ঘক্ষণ সিএবি-তে কাজকর্ম করেছেন স্নেহাশিস। এরপর রাতে বাড়ি ফিরে খাবার খান। সূত্রের দাবি, গতকাল রাতে তাঁদের বাড়ি বাইরে থেকে খাবার আনা হয়েছিল। খাবার খাওয়ার পর থেকেই শরীরে অস্বস্তি হতে শুরু করে। রাতে শুরু হয় পেট ব্যথা। মঙ্গলবার ভোরেও ব্যথা না কমায় পরিবার আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

সূত্রের খবর, আপাতত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। সিএবি প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ