Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াই সিপিএমের দুই প্রাক্তন মন্ত্রীর ছেলের

সিপিএম আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর ছেলে সাম্য গঙ্গোপাধ্যায় এবার রায়দিঘিতে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী।

বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াই সিপিএমের দুই প্রাক্তন মন্ত্রীর ছেলের
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএম আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর ছেলে সাম্য গঙ্গোপাধ্যায় এবার রায়দিঘিতে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী। রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী হয়েছেন সপ্তর্ষি দেব। তিনি বাম আমলের প্রভাবশালী মন্ত্রী গৌতম দেবের পুত্র। বাবা এককালের মন্ত্রী এবং দাপুটে নেতা হলে কি রাজনৈতিক ময়দানে ছেলেদের চাপ বেড়ে যায়? এছাড়া ওঠে কি পরিবারতন্ত্রের অভিযোগ? জবাব কি সাম্য-সপ্তর্ষির?

Advertisement

সাম্য বললেন, ‘প্রচারের ফ্লেক্সে বাবার ছবি থাকছে। ক্যাপশন করা হচ্ছে, ‘ঐতিহ্যের উত্তরাধিকার, পাশে থাকার অঙ্গীকার’। সাম্য মনে করেন, বাবার নাম কান্তি গঙ্গোপাধ্যায় হওয়াটা ‘প্লাস’ পয়েন্ট। আলাদা করে চাপের প্রসঙ্গের কোনো মানে হয় না। প্রার্থীর নাম ঘোষণার পরদিনই তিনি যাদবপুরের মিছিলে অংশ নিয়েছিলেন। সে মিছিলে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে উপস্থিত ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। আর সপ্তর্ষি বললেন, ‘বাবার পরিচয় তো থাকবেই। কিন্তু আমিও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। সুবিধা তো বটেই।’  কিন্তু পরিবারতন্ত্রের অভিযোগ যদি ওঠে? সপ্তর্ষি ও সাম্য এক সুরে বললেন, ‘পার্টিই তো আমাদের পরিবার।’
দুই প্রাক্তন মন্ত্রীপুত্র মঙ্গলবার থেকেই নেমে পড়েছেন প্রচারে। সাম্য শুরু করেছেন কর্মীসভা দিয়ে। বললেন, ‘আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে এই এলাকাগুলিতে ঘুরছি। আমিও নিজেও রায়দিঘির ভোটার। এখানে স্পোর্টস কমপ্লেক্স, রেলপ্রকল্প, কোল্ড স্টোরেজ সবই সেই ২০১১ সালের পর থেকে আটকে। সেগুলির উপরই নজর দিচ্ছি।’ সপ্তর্ষি প্রার্থী ঘোষণার আগে থেকেই দলীয় প্রচারে নেমে পড়েছিলেন। এদিন সকাল থেকে জনসংযোগও শুরু করে দেন। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই লড়েছিলেন তিনি। সে প্রসঙ্গে বলেন, ‘হার থেকে শিক্ষা নিয়ে জয়ের দিকে এগিয়ে যাব।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ