লন্ডন, ১৭ জুলাই: দীর্ঘদিনের একটি বহুল প্রচলিত ধারণা। আর এই ধারনার ভূল ভাঙলেন অভিনেতা আমির খান। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা থ্রি ইডিয়টস এর জনপ্রিয় চরিত্র ফুনসুখ ওয়াংডু (র্যাঞ্চো) এর চরিত্রটি লাদাখের উদ্ভাবক ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয় এমনাটাই স্পষ্ট করে দিলেন তিনি।
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক বিশেষ অনুষ্ঠানে আমির বলেন, ছবির চিত্রনাট্য লেখার সময় তিনি বা নির্মাতারা কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তাই চরিত্রটির সঙ্গে ওয়াংচুকের জীবনের কোনো প্রত্যক্ষ সম্পর্কই নেই। সিনেমার চরিত্রটিই যে সোনাম ওয়াংচুক এটি সম্পূর্ণই ভূল ধারনা দর্শকদের এমনটাই জানান তিনি। তবে একইসঙ্গে সোনম ওয়াংচুকের কাজের প্রশংসা করে তাঁর প্রতি সমর্থনও জানান অভিনেতা। তিনি বলেন, সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বর্তমানে অনির্দিষ্টকালের অনশন করছেন, তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ায় এবার অনশন প্রত্যাহার করা উচিত।'
সম্প্রতি, থ্রি ইডিয়টস এ 'চতুর রামালিঙ্গম' চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছিলেন, ফুনসুখ ওয়াংডু চরিত্রটি ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আমির খানের কাছ থেকেও এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর দাবি ওঠে। অবশেষে সেই বিতর্কের জবাব দিয়েই আমির খান স্পষ্ট করে জানিয়ে দিলেন 'থ্রি ইডিয়টস এর জনপ্রিয় চরিত্রটির সঙ্গে সোনম ওয়াংচুকের জীবনের কোনো প্রত্যক্ষ যোগসূত্র নেই।'
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ১৯ দিন ধরে দিল্লির যন্তরমন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ৯ কেজি কমে গিয়েছে। সূত্রের খবর, সোনামের রক্তচাপ ১০৫/৭৬। অক্সিজেন স্যাচুরেশন ৯৭ শতাংশ। যদিও কারও সাপোর্ট ছাড়া দু’পাও চলতে পারছেন না। এমনকি কোনোমতে চেয়ারে বসলেও উঠে দাঁড়ানোর সময় দু’জনের সাহায্য প্রয়োজন হচ্ছে সোনামের।