Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনমের নতুন ছবি

‘বর্ডার ২’ ছবিতে থাকছেন অভিনেত্রী সোনম বাজওয়া। অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে দেখা যাবে তাঁকে। চলতি মাসের শেষে নিজের অংশের শ্যুটিং শুরু করবেন অভিনেত্রী।

সোনমের নতুন ছবি
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘বর্ডার ২’ ছবিতে থাকছেন অভিনেত্রী সোনম বাজওয়া। অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে দেখা যাবে তাঁকে। চলতি মাসের শেষে নিজের অংশের শ্যুটিং শুরু করবেন অভিনেত্রী। সূত্রের খবর, সদ্য কাস্টিংয়ে যোগ দিয়েছেন সোনম। সেনা আধিকারিকদের ব্যক্তিজীবনও উঠে আসবে ছবিতে। সেখানেই একটি আবেগপূর্ণ দৃশ্যে অভিনয় করবেন সোনম। তাঁর চরিত্রটি গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে খবর। ‘বর্ডার’-এর মতোই এবারও ভারত-পাক যুদ্ধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে চিত্রনাট্য। আগের ছবিটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এবারের গল্প। দিলজিৎ, সোনম ছাড়াও অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান। পাশাপাশি রিক্রিয়েট করা হচ্ছে ‘সন্দেশ আতি হ্যায়’। বিখ্যাত এই গান পুনরায় গাইছেন সোনু নিগম ও অরিজিৎ সিং। আগামী বছর সাধারণতন্ত্র দিবসের সময় মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে, দিলজিতের ‘সর্দারজি ৩’ ছবিতে কাজ করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এছাড়াও রয়েছেন আরও কয়েকজন পাক শিল্পী। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়েছেন দিলজিৎ। তাঁকে বয়কটের ডাকও উঠেছে। ছবিটির ভবিষ্যত কী হবে, তা নিয়ে শঙ্কার মেঘ ইন্ডাস্ট্রিতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ