Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয় কামদার, শান্তনুর হয়ে জমি সিন্ডিকেট চালাতেন সোনা পাপ্পু

বেহালার রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদার ও কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের হয়ে জমি সিন্ডিকেট চালাতেন দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিত পোদ্দার ওরফে সোনা পাপ্পু

জয় কামদার, শান্তনুর হয়ে জমি সিন্ডিকেট চালাতেন সোনা পাপ্পু
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদার ও কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের হয়ে জমি সিন্ডিকেট চালাতেন দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিত পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ভয় দেখিয়ে কম দামে জমি কিনতেন সোনা পাপ্পু।  সওয়ালে ব্যাঙ্কশালের বিশেষ আদালতে এই দাবি করল ইডি। জয়ের সঙ্গে সোনা পাপ্পুর সংস্থার লেনদেন মিলেছে।  জয় যে সমস্ত কাজের পরিকল্পনা করতেন, তার বাস্তবায়ন করতেন পাপ্পু।

Advertisement

গ্রেপ্তারের পর সোনা পাপ্পুকে মঙ্গলবার ইডির বিশেষ আদালতে তোলা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন,  অভিযুক্তের ফার্ন রোডের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এই আর্মসটি কেনা হয়েছিল জয় কামদারের সংস্থা থেকে। এই আগ্নেয়াস্ত্র কেনার ১৫ দিনের মধ্যে কাঁকুলিয়ার গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও পাপ্পুর আইনজীবী বলেন. তাঁর মক্কেল নির্দিষ্ট আইনকানুন মেনেই আগ্নেয়াস্ত্র কিনেছিলেন। ইডির আইনজীবী আদালতে বলেন, কম দামে জমি কিনতেন পাপ্পু। পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০২৪ সালে ৭.৭ কোটি টাকার জমি তিনি কেনেন এক কোটি টাকায়। তার দু’বছর আগে আঠারো কাঠা একটি জমি কেনেন মাত্র এক কোটি ৩৯ টাকায়। যার বাজারমূল্য ছিল ৫ কোটি ৪২ লক্ষ টাকা। এরজন্য মাসলম্যান ব্যবহার করতেন। তাঁর ও পরিবারের নামে ৩০টি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। পাপ্পুর আইনজীবী বলেন, যদি কম দামে জমি কেনা হয়, তাহলে জমির মালিকরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেননি কেন? ইডির আইনজীবী দাবি করেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব মিলেছে। জয় কামদারের সঙ্গে পাপ্পুর কোম্পানির টাকা লেনদেন হয়েছে। এই টাকা অবৈধভাবে আসা অর্থ। যদিও পাপ্পুর আইনজীবী বলেন, অবৈধভাবে আসা অর্থ পাপ্পুর অ্যাকাউন্টে জমা পড়েনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ