সংবাদদাতা, ময়নাগুড়ি: বউ শ্বশুরবাড়িতে। তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে আসছিলেন এক যুবক। কিন্তু মাঝপথে মতিভ্রম! শেষে শ্বশুরবাড়ির জামাই আদরের বদলে ঠাঁই হল গারদে!
সংবাদদাতা, ময়নাগুড়ি: বউ শ্বশুরবাড়িতে। তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে আসছিলেন এক যুবক। কিন্তু মাঝপথে মতিভ্রম! শেষে শ্বশুরবাড়ির জামাই আদরের বদলে ঠাঁই হল গারদে!
শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনার পথে রাস্তায় রাখা এক ব্যক্তির বাইক নিয়ে চম্পট দিল জামাই। সোমবার মধ্যরাতে ময়নাগুড়ির বোলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম রাকেশ সাহা। শিলিগুড়ির বাগডোগরায় তাঁর বাড়ি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ২ অক্টোবর একটি ব্রিজের সামনে বাইক রেখে নদীতে মাছ ধরতে নেমেছিলেন বোলবাড়ির বাসিন্দা জনৈক গোপাল শীল। সেসময়ে শিলিগুড়ি থেকে বোলবাড়ি আসছিলেন রাকেশ। সেখানেই তাঁর শ্বশুরবাড়ি। তিনি শ্বশুরবাড়ি না এসে গোপালের বাইক নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। এর পরে বাইক নিয়ে সোজা শিলিগুড়ি চলে যান। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।