Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নরেন্দ্রপুরে কাটারি ঠেকিয়ে সম্পত্তি দখলের অভিযোগ, গ্রেপ্তার জামাই

সম্পত্তির দখল নিতে মার গলায় কাটারি ঠেকিয়ে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে।

নরেন্দ্রপুরে কাটারি ঠেকিয়ে সম্পত্তি  দখলের অভিযোগ, গ্রেপ্তার জামাই
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পত্তির দখল নিতে মার গলায় কাটারি ঠেকিয়ে জোর করে সই  করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর এলাকায়। জামাই শাশুড়ির শ্লীলতাহানিও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বারুইপুর মহিলা পুলিশ থানা শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা, মারধর সহ একাধিক ধারায় কেস রুজু করে জামাই রাজা ঠাকুরকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে।

Advertisement

বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর, শ্যামলী মল্লিকের এক মেয়ে ও এক ছেলে। ছেলের কিছুদিন আগে মৃত্যু হয়েছে। মেয়ের বিয়ে হয়েছে হরহরিতলায়। জামাই রাজা ঠাকুর ও মেয়ে কৃষ্ণা ঠাকুর অনেকদিন ধরেই মাকে চাপ দিচ্ছিলেন স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি তাঁদের নামে করে দেওয়ার। কিন্তু তিনি রাজি হননি। এতে মেয়ে-জামাই দু’জনেই অসন্তুষ্ট হন।
এরপর মেয়ে পরিকল্পনা করে মার গলায় কাঠারি ঠেকিয়ে সম্পত্তির নথিতে সই করিয়ে নেবেন। ২৫ জুলাই শ্যামলী দেবী প্রাতঃভ্রমণে বেরলে তাঁর উপর চড়াও হন মেয়ে ও জামাই। গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখান, সম্পত্তি লিখে না দিলে খুন করবে। তারপরেও দমেননি বছর ষাটেকের ওই মহিলা। এরপর বাড়িতে এসে তাঁর উপর চড়াও হন মেয়ে জামাই। শ্যামলী দেবীর আইনজীবী জগজিত সিং জানিয়েছেন, বাড়িতে ঢুকে ওই বৃদ্ধার গলায় কাঠারি ঠেকিয়ে খালি স্ট্যাম্প পেপারে তাঁর সই করিয়ে নেওয়া হয়। বাধা দেওয়ায় তাঁকে মারধর করেন দুজন। এমনকী জামাই শাশুড়ির শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।এরপরই শ্যামলীদেবী বারুইপুর মহিলা থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ শ্লীলতাহানি, মারধর, জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় কেস রুজু করে। এফআইআইরে মেয়ে জামাইয়ের নাম রয়েছে। জামাই রাজা ঠাকুরকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ