বাবা হলেন প্রযোজক মধু মান্টেনা। রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী তথা লেখিকা ইরা ত্রিবেদী। প্রথম সন্তানের আগমনে আপ্লুত দম্পতি। সূত্রের খবর, মা ও সদ্যোজাত সুস্থ রয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করে ইরার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ‘গজনি’ খ্যাত প্রযোজক। বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।



