Bartaman Logo
৮ জুন, ২০২৬

রাহুল গান্ধী সভার ঊর্ধ্বে নন, স্পিকারের চেয়ারে ফিরেই তোপ ওম বিড়লার

ফের স্বমহিমায় ওম বিড়লা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গতকাল খারিজ হয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার ফের লোকসভার স্পিকারের চেয়ারে ফিরলেন তিনি।

রাহুল গান্ধী সভার ঊর্ধ্বে নন, স্পিকারের চেয়ারে ফিরেই তোপ ওম বিড়লার
  • ১২ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: ফের স্বমহিমায় ওম বিড়লা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গতকাল খারিজ হয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার ফের লোকসভার স্পিকারের চেয়ারে ফিরলেন তিনি। এর পরে প্রথম প্রতিক্রিয়ায় বিরোধীদের তোলা অভিযোগ নস্যাৎ করলেন সংসদীয় রাজনীতিতে পোড়খাওয়া এই ব্যক্তি। সেইসঙ্গে নিশানা করলেন রাহুল গান্ধীকে। মনে করিয়ে দেন, নিয়ম সবার জন্য সমান। এক্ষেত্রে বিরোধী দলনেতা ‘সভার ঊর্ধ্বে’ নন। 

Advertisement

ওম বিড়লার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল পক্ষপাতিত্বের। এদিন সেই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন তিনি। সভায় তিনি বলেন, ‘কয়েকজন অভিযোগ করেছেন, আমি নাকি কিছু সাংসদকে পার্লামেন্টে বলতে দিই না। এটা ঠিক নয়। আমি প্রত্যেক সাংসদকে সবসময় বলার সুযোগ দিয়েছি। রুল বুকের বাইরে কখনই যায়নি।’
এর পরেই বিরোধীদের নিশানা করেন ওম। বলেন, ‘কিছু সদস্য মনে করেন, লোকসভার স্পিকার সব কিছুর ঊর্ধ্বে। উনি যে কোনো বিষয়ের উপরে বলতে পারেন। যদিও কারোর এই বিশেষ সুবিধা নেই। রুল বুল অনুযায়ী সভার কাজ চলে।’ তাঁর আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সভায় বক্তব্য রাখার আগে নোটিশ দিতে হয়।’
গতকাল ‘ধ্বনি ভোটে’ খারিজ হয়ে যায় লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। যদিও বিরোধীরা ভোটাভুটিতে অংশই নিল না। ‘ওয়াক আউট’ করল। তাদের দাবি ছিল, ‘অসংসদীয়’ শব্দ বলার জন্য আগে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। তারপর ভোটাভুটি। কিন্তু স্পিকারের আসনে বসা বিজেপির জগদম্বিকা পাল অনুমোদন করলেন না। ঘোষণা করলেন ভোটাভুটির।  

সম্পর্কিত সংবাদ