Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬

অরুণাচলে জঙ্গি হামলায় নিহত জওয়ান, আহত ৪

মর্মান্তিক ঘটনা। অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় এক জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলসের এক জওয়ানের

অরুণাচলে জঙ্গি হামলায় নিহত জওয়ান, আহত ৪
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৯
Prefer us on Google

গুয়াহাটি: মর্মান্তিক ঘটনা। অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় এক জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলসের এক জওয়ানের। পাশাপাশি আহত হয়েছেন আরও চারজন জওয়ান। ভারত-মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। 

Advertisement

জানা গিয়েছে, আজ মঙ্গলবার প্রায় সকাল সাড়ে ৬টা নাগাদ ২১ অসম রাইফেলসের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। পাশাপাশি ওই এলাকায় সীমান্তে বেড়া দেওয়ার কাজও চলছিল। ঠিক সেই সময়েই আচমকাই জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এরপর হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন ৪২ বছরের হাবিলদার জানখোকাই কুকি। পরে মৃত্যু হয় তাঁর। পাশাপাশি এই হামলায় আহত হয় আরও চার জওয়ান। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তের পর অনুমান করা গিয়েছে, এনএসসিএন কে-ওয়াইএ গোষ্ঠীর সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এই ঘটনার পর এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি চাংলাং জেলার ভারত- মায়ানমার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর। ওই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যাতায়াতের কারণে নিরাপত্তা বাহিনীর তৎপরতা জারি করা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ