Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মরত অবস্থায় মৃত্যু জওয়ানের

লাদাখে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল সেনাবাহিনীর এক জওয়ানের। শহিদ জওয়ানের নাম অম্লান দাস (৪২)। বাড়ি গঙ্গাসাগর এলাকায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রায় ১৭ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

কর্মরত অবস্থায় মৃত্যু জওয়ানের
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: লাদাখে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল সেনাবাহিনীর এক জওয়ানের। শহিদ জওয়ানের নাম অম্লান দাস (৪২)। বাড়ি গঙ্গাসাগর এলাকায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রায় ১৭ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি লাদাখের সীমান্তে প্রহরার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার কর্মরত অবস্থায় হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার তাঁর কফিনবন্দি দেহ গঙ্গাসাগরের গ্রামে নিয়ে আসা হয়েছে। এদিন তাঁর বাড়িতে কয়েক হাজার গ্রামবাসী গিয়ে শ্রদ্ধা জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অম্লানবাবুর দুই নাবালিকা কন্যা ও স্ত্রী রয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ