Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা বনাঞ্চলে সেনা ট্রাক দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের

সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল এক সেনা জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন জওয়ান। ঘটনাটি ঘটেছে বাগডোগরা বনাঞ্চলের ভিতর জংলি বাবা রোডে।

বাগডোগরা বনাঞ্চলে সেনা ট্রাক দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল এক সেনা জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন জওয়ান। ঘটনাটি ঘটেছে বাগডোগরা বনাঞ্চলের ভিতর জংলি বাবা রোডে। পুলিস জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সেনার ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। মৃত জওয়ানের নাম অগ্নিবীর প্রয়াস গুরুং (২০)।

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়ার সময় সেনা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। ট্রাকের পিছনে বসেছিলেন কয়েকজন জওয়ান। তাঁদের মধ্যে এক জওয়ান রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত হন তিনি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ব্যাঙডুবি সেনা ছাউনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস বলেন, হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়। পরে দেহটি সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সেনার নিয়ম অনুযায়ী দেহ শ্রদ্ধার সঙ্গে সৎকার করা হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ