Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় ডিউটিতে এসে আত্মঘাতী জওয়ান

দীঘাতে কর্মরত এক জওয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। আগামী বিধানসভা ভোটের ডিউটিতে এসে এক আধা সেনাকর্মী নিজের গলায় গুলি চালিয়ে আত্মঘাতী হন। মৃতের নাম বীরেন্দ্র সিং(৪৩)। হরিয়ানায় ভিওয়ানি জেলার স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি।

দীঘায় ডিউটিতে এসে আত্মঘাতী জওয়ান
  • ৩ এপ্রিল, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘাতে কর্মরত এক জওয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। আগামী বিধানসভা ভোটের ডিউটিতে এসে এক আধা সেনাকর্মী নিজের গলায় গুলি চালিয়ে আত্মঘাতী হন। মৃতের নাম বীরেন্দ্র সিং(৪৩)। হরিয়ানায় ভিওয়ানি জেলার বাসিন্দা ছিলেন তিনি।

Advertisement

সিআরপিএফের ১৩১ নম্বর আলফা ইউনিটের সদস্য ছিলেন বীরেন্দ্র। হেড কনস্টেবল পোস্টে কর্মরত ছিলেন তিনি। আজ ভোর ৫টা নাগাদ দীঘা বিদ্যাভবন স্কুলের ক্যাম্পে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন বীরেন্দ্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং স্থানীয়রা। কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রথমে গুরুতর জখম অবস্থায় ওই জওয়ানকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই আত্মহত্যার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কাঁথি মহকুমা হাসপাতালে জওয়ানের দেহের ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই  ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ