বেঙ্গালুরু-০ : মহমেডান-১
Advertisement
(কাসিমভ)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বেন্ড ইট লাইক’ কাসিমভ। উজবেক ফুটবলারের দুরন্ত ফ্রি-কিকে গার্ডেন সিটিতে ফুল ফোটাল মহমেডান স্পোর্টিং। অঘটন বলা ভুল। যোগ্য দল হিসেবেই শনিবার তিন পয়েন্টে পকেটে পুরেছে চেরনিশভ ব্রিগেড। উল্লেখ্য, চলতি আইএসএলে এটি ফ্রাঙ্কাদের দ্বিতীয় জয়। এর আগে ২৬ সেপ্টেম্বর চেন্নাইয়ানকে হারান তাঁরা। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত দ্বাদশতম স্থানে সাদা-কালো ব্রিগেড। অন্যদিকে, জামশেদপুরের পর মহমেডানের কাছেও মুখ থুবড়ে পড়লেন গুরপ্রীতরা। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট সুনীলদের। শীর্ষে থাকা মোহন বাগানের সঙ্গে এখন আট পয়েন্টের দূরত্ব তাদের।
কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধে দাপট ছিল সুনীলদের। এই পর্বে মহমেডান গোলরক্ষক পদম ছেত্রী রুখে দাঁড়ান। রক্ষণে ফরাসি ফুটবলার ফ্লোরেন্ট নেতৃত্ব দিলেন। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্কা। বিরতির পর কিছুটা খোলস ছাড়ে সাদা-কালো ব্রিগেড। ৮৮ মিনিটে ম্যাজিক টাচ দেখালেন কাসিমভ। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ডান পায়ের ইনসুইং মেশানো শট আছড়ে পড়ে জালে (১-০)। এই লক্ষ্যভেদ চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা।