Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সুন্দর-নীতিশের পর দাপট সিরাজ-বুমরার, বড় লিড অস্ট্রেলিয়ার, মেলবোর্নে কে করবে বাজিমাত?

সুন্দর-নীতিশের পর দাপট সিরাজ-বুমরার, বড় লিড অস্ট্রেলিয়ার, মেলবোর্নে কে করবে বাজিমাত?
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: খাদের কিনারায় ছিটকে যাওয়া ভারতকে তৃতীয় দিনে ম্যাচে ফিরিয়েছিলেন নীতীশ রেড্ডি। তাঁর সঙ্গ দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। আজ, রবিবার চতুর্থ দিনে সিরাজ-বুমরার দুরন্ত বোলিং বাড়তি অক্সিজেন জুগিয়েছে ভারতীয় দলকে। কিন্তু তা সত্ত্বেও ভারতকে বড় লিড দিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ৯ উইকেট হারিয়ে অজিরা করেছে ২২৮ রান। লিড ৩৩৩ রানের। আগামী কাল পঞ্চম দিনে ভারতের একটাই লক্ষ্য, দ্রুত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করা।
Advertisement
আজ সকালে চতুর্থ দিনের খেলা শুরুর পরেই নাথান লিয়নের শিকার হন নীতীশ। ১১৪ রানে করে তিনি সাজঘরে ফেরেন। নীতীশ আউট হওয়ার পরই ৩৬৯ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশিক্ষণ খেলতে পারেননি দুই অজি ওপেনার খাওয়াজা এবং কনস্টাস। ৬৫ বলে ২১ রান করে সিরাজের স্বীকার হন খাওয়াজা। অন্যদিকে ১৮ বলে ৮ রান করেন কনস্টাস। বুমরার বলে তাঁকে ডাগআউটে ফিরতে হয়। এরপরই শুরু হয় বুমরা এবং সিরাজের ম্যাজিক। দ্বিতীয় ইনিংসেও দাগ কাটতে পারেননি ট্রাভিস হেড। ১ রান করে বুমরার বলে ক্যাচ আউট হন তিনি। বুমরার আরও এক শিকার অ্যালেক্স ক্যারি। ২ রানে করেই তাঁকে ডাগআউটে ফিরতে হয়। প্রথম ইনিংসে ১৪০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ক্রিজে খুব বেশিক্ষণ টিকতে পারেননি স্টিভ স্মিথ। ১৩ রানের মাথাতেই তাঁর উইকেট তুলে নেন সিরাজ। যদিও মার্নাস লাবুশানে এবং প্যাট কামিন্সের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে টলমল অস্ট্রেলিয়া। তাঁদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বাঁচায় অজিদের। ১৩৯ বলে ৭০ রান করে সিরাজের শিকার হন লাবুশানে। অন্যদিকে ৯০ রানে ৪১ রান করেন কামিন্স। চতুর্থ দিনের শেষে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ঝুলিতে ২২৮ রান। পঞ্চম দিনে খেলা কোন দিকে গড়ায়, মেলবোর্নে কে বাজিমাত করে, এখন সেটাই দেখার।
সম্পর্কিত সংবাদ