Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সোনা জয় প্রণতির  

সোনা জয় প্রণতির
 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩৮তম জাতীয় গেমসে বাংলার অ্যাথলিটদের দাপট অব্যাহত। বুধবার মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে সোনা জিতলেন প্রণতি দাস। আনইভেন বার ইভেন্টে ১০.৩০০ স্কোরে শীর্ষে শেষ করেন ঝাড়গ্রামের এই মহিলা জিমন্যাস্টিক। উল্লেখ্য, মঙ্গলবার মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ইনডিভিজুয়াল অল রাউন্ডে রুপো জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এদিন সোনা জিতে শেষ হাসি হাসেন প্রণতি। একইসঙ্গে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ভল্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলার প্রতিষ্ঠা সামন্ত। এছাড়া জিমন্যান্টিকসে আরও দু’টি পদ সহ এদিন মোট পাঁচটি পদক জেতে বাংলা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ