বেঙ্গালুরু: রবিবার মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হল। সেখানে মুম্বইয়ের সিমরান শাইখের দর উঠল রেকর্ড ১.৯০ কোটি টাকা। তাঁকে নিল গুজরাত জায়ান্টস। সিমরান ছাড়া কোটি টাকার উপরে দর উঠেছে ডটিন (১.৭০ কোটি), ১৬ বছরের কমলিনী (১.৬০ কোটি) ও প্রেমা রাওয়াতের (১.২০ কোটি)। তবে স্নেহ রানাকে কোনও দল নেয়নি।



