সিরিজ জয়ই লক্ষ্য স্মৃতিদের
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ স্মৃতি মান্ধানা ব্রিগেডের সামনে টি-২০ সিরিজ জয়ের হাতছানি। শুক্রবার প্রথম ম্যাচে ১১৫ রান তাড়া করে একসময় চাপে পড়ে গিয়েছিল ভারত। ১৯ রানে চার উইকেট হারানোর পর জুটি বাঁধেন দীপ্তি শর্মা ও নিকি প্রসাদ। ৮২ রানের সেই জুটিই জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়ার। অভিষেকে ব্যাট হাতে ভরসা দেন নিকি। তবে যেভাবে ব্যাটাররা উইকেট ছুড়ে দিয়েছেন, তাতে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় বোলাররা অবশ্য নিজেদের ভূমিকায় যথাযথ থেকেছেন। নন্দানি শর্মা তারমধ্যেই সফলতম। মাত্র ১১ রানে দু’উইকেট নেন এই ডানহাতি পেসার।

Advertisement