Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্মৃতির ব্যাটে পাক নিধন টিম ইন্ডিয়ার

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬৪ রানে হারালো ভারত। স্মৃতি মান্ধানা ৬৮ রান করেছেন, দীপ্তি শর্মা নেন ৫ উইকেট। বিস্তারিত পড়ুন।

স্মৃতির ব্যাটে পাক নিধন টিম ইন্ডিয়ার
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহ্যম: পাকিস্তানকে গুঁড়িয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। রবিবার প্রতিবেশী দেশকে ৬৪ রানের বড়ো ব্যবধানে হারাল হরমনপ্রীত কাউর ব্রিগেড। স্মৃতি মান্ধানার দায়িত্বশীল ৬৮ ও রিচা ঘোষের ঝোড়ো ৩৪ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে তোলে ১৭০। জবাবে পাকিস্তান ১৭ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। দীপ্তি শর্মার ঘূর্ণিতে রীতিমতো অসহায় দেখায় তাদের। 

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছিলেন শেফালি ভার্মা। কিন্তু চার বল পরেই ফেরেন তিনি (৬)। একেবারেই ছন্দে ছিলেন না তিনে নামা জেমাইমা রডরিগেজ (১)। ৩.২ ওভারে স্কোর ১৮-২, ধুঁকছিল ভারত। পাওয়ার প্লে’র ছয় ওভারের শেষে সেটাই দাঁড়ায় ৩৮-২। সেখান থেকে তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত সিংয়ের জুটি ভরসা জোগায়। দু’জনে ৬৪ বলে তোলেন ৯১ রান। পিঠে ১৮ নম্বর লেখা স্মৃতির পঞ্চাশ আসে ৩৪ বলে। টি-২০ বিশ্বকাপে এটা তাঁর পঞ্চম অর্ধশতরান। উল্লেখ্য, মিতালি রাজ ও হরমনপ্রীতেরও রয়েছে পাঁচটি করে পঞ্চাশ। স্মৃতি শেষ পর্যন্ত ৪৪ বলে করেন ৬৮। বাঁ-হাতি ওপেনারের ইনিংস সাজানো ৯টি চার ও ২টি ছক্কায়। ভারতী ফুলমালির (১) ব্যর্থতার পর আউট হরমনপ্রীতও (৩৬)। কিন্তু বিধ্বংসী রিচা ঘোষ (১৭ বলে ৩৪) দলের রান দেড়শোর ওপারে পৌঁছে দেন। পাঁচটি চার ও একটি ছক্কা রয়েছে বঙ্গতনয়ার ইনিংসে। দীপ্তি ১২ রানে অপরাজিত থাকেন।
১৭১ তাড়া করতে নেমে বিনা উইকেটে ৩৮ তুলে ফেলেছিল পাকিস্তান। তারপর নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। দীপ্তিই ভাঙন ধরান। মাত্র ১০ রানে পাঁচ উইকেট নেন তিনি। শ্রী চরণি(৩-২১), শেফালিও (১-২২) বল হাতে সফল।

Advertisement
সম্পর্কিত সংবাদ