ব্রিস্টল: স্মৃতি মান্ধানার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে সিরিজের প্রথম টি-২০ আন্তর্জাতিকে ৯৭ রানে জিতেছে ভারত। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে জিতে ব্যবধান ২-০ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। এই ম্যাচে খেলতে পারেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। সিরিজ শুরুর আগে গা-ঘামানো ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন তিনি। তাই সতর্কতা হিসেবে রবিবার হরমনপ্রীতকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার তাঁর খেলার সম্ভাবনা যথেষ্টই। সেক্ষেত্রে হোমটিমের উপর চাপ আরও বাড়বে।



