Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ লর্ডস টেস্টে নামছেন স্মৃতিরা

ইতিহাসের সন্ধিক্ষণে লর্ডস। প্রথমবার ঐতিহ্যশালী এই ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে মহিলাদের টেস্ট। মুখোমুখি ভারত-ইংল্যান্ড। খেলা শুরু শুক্রবার।

আজ লর্ডস টেস্টে নামছেন স্মৃতিরা
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইতিহাসের সন্ধিক্ষণে লর্ডস। প্রথমবার ঐতিহ্যশালী এই ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে মহিলাদের টেস্ট। মুখোমুখি ভারত-ইংল্যান্ড। খেলা শুরু শুক্রবার। এই ম্যাচ ঘিরে ক্রিকেট মহলে রয়েছে যথেষ্ট উন্মাদনা। লর্ডসকে বলা হয় ক্রিকেটের আঁতুড়ঘর। তবে অজানা কারণে মহিলাদের টেস্ট ম্যাচ খেলার উপর ছিল অঘোষিত নিষেধাজ্ঞা। অবশেষে তা উঠছে। ফলে দুই দলের ক্রিকেটারদের মধ্যেও বইছে আবেগের চোরাস্রোত। তবে হরমনপ্রীত কাউররা প্রবল চাপেই রয়েছেন। আসলে টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার ক্ষত সারেনি। এরই মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে সেরা পারফরম্যান্স মেলে ধরার চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের সামনে। 

Advertisement

খেলা শুরু বিকেল ৩-৩০। 
দেখা যাবে সোনি সিক্সে।

Advertisement
সম্পর্কিত সংবাদ