Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া স্মৃতিরা

আগামী ১২ জুন ইংল্যান্ডে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। মেগা আসরের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবেন হরমনপ্রীত কাউররা।

বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া স্মৃতিরা
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেমসফোর্ড: আগামী ১২ জুন ইংল্যান্ডে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। মেগা আসরের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবেন হরমনপ্রীত কাউররা। বৃহস্পতিবার প্রথম ম্যাচ চেমসফোর্ডে। জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য স্মৃতি-জেমাইমাদের।

Advertisement

ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। অস্ট্রেলিয়ায় গিয়ে টি-২০ সিরিজ জয়ের পর শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হরমনপ্রীত ব্রিগেড। কিন্তু গত মাসে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ১-৪ ব্যবধানে হেরেছেন ভারতীয় মহিলারা। তাই বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে প্রধান ভরসা স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীত ও জেমাইমা। বোলিংয়ে পেস আক্রমণে আছেন রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি। আবার দীপ্তি শর্মা, শ্রী চরণী, রাধা যাদবদের নিয়ে গড়া স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী। পক্ষান্তরে, ঘরের মাঠে ইংল্যান্ড ছেড়ে কথা বলবে না। ক’দিন আগেই নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন লরেন বেলরা। তবে চোটের কারণে এই সিরিজে ক্যাপ্টেন ন্যাট স্কাইভার ব্রান্ট খেলবেন না।
 খেলা শুরু রাত ১১টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ