Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপে স্মৃতিদের সামনে  দুর্বল থাইল্যান্ড

কুড়ি ওভারের ঘরানায় শেষ ১৬ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে হরমনপ্রীত কাউর ব্রিগেড। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্যায়েই ছিটকে যাওয়ার যন্ত্রণা।

এশিয়া কাপে স্মৃতিদের সামনে  দুর্বল থাইল্যান্ড
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: কুড়ি ওভারের ঘরানায় শেষ ১৬ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে হরমনপ্রীত কাউর ব্রিগেড। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্যায়েই ছিটকে যাওয়ার যন্ত্রণা। তা ভোলার জন্য অবশ্য স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মাদের সামনে হাজির মহিলাদের এশিয়া কাপের মঞ্চ। রবিবার গ্রুপ ‘এ’তে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত। ২০১৬-১৭ মরশুম থেকে এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফরম্যাটে। তারপর থেকে পাঁচবারের মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।

Advertisement

আট দলের এই প্রতিযোগিতায় ভারতের গ্রুপে থাইল্যান্ড ছাড়াও রয়েছে হংকং ও পাকিস্তান। এই দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যথাক্রমে ৩ ও ৫ সেপ্টেম্বর খেলবেন হরমনপ্রীতরা। বড় রানের জন্য স্মৃতি ও শেফালিই ভরসা। তবে চোটের জন্য অনুপস্থিত জেমাইমা রডরিগেজ। বোলিংয়ে দীপ্তি শর্মা শ্রী চরণি, রেণুকা সিং বড়ো ভরসা।
 খেলা শুরু রাত ৮টায়। সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

Advertisement
সম্পর্কিত সংবাদ