Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ধুমপানে নিষেধ, রাগে পেট্রল পাম্পে আগুন ধরিয়ে দিল যুবক

পেট্রল পাম্পে ধূমপান নিষেধ এই কথা সকলেরই জানা। কিন্তু সেই নিষধোজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে হাড় হিম করা ঘটনা ঘটে গেল ছত্তিসগড়ের রায়পুরে।

ধুমপানে নিষেধ, রাগে পেট্রল পাম্পে আগুন ধরিয়ে দিল যুবক
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

রায়পুর, ২০ ফেব্রুয়ারি: পেট্রল পাম্পে ধূমপান নিষেধ এই কথা সকলেরই জানা। কিন্তু সেই নিষধোজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে হাড় হিম করা ঘটনা ঘটে গেল ছত্তিসগড়ের রায়পুরে। এক যুবককে পাম্পে ধূমপানে নিষেধ করায় সে বাইকের পেট্রল ট্যাঙ্কেই আগুন ধরিয়ে দিল। 

Advertisement

রায়পুরের উরলার সংগীতা পেট্রল পাম্পে বাইকে তেল ভরতে এসেছিল ধর্মেন্দ্র এবং ইমরান নামে দুই যুবক। তেল নেওয়ার সময় ইমরান বাইকে বসে থাকলেও ধর্মেন্দ্র পাশে দাড়িয়ে সিগারেট ধরাতে যায়। তাকে পাম্প কর্মী নিষেধ করতেই ক্ষেপে যায় ওই যুবক। হাতে থাকা লাইটার দিয়ে সে বাইকের পেট্রল ট্যাঙ্কে  আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় পাম্পে। পাম্প কর্মীর তৎপরতায় আগুন বেশি ছড়াতে পারে নি। আগুন লাগতেই সে প্রথমেই বন্ধ করে দেয় পাম্পে তেল সরবরাহের মেইন সুইচ। এরপর অগ্নি নির্বাপন যান্ত্র দিয়ে নিভিয়ে দেন আগুন। 

আগুন ধরিয়েই পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবকরা। যদিও পাম্পের কর্মীরা তাদরে ধরে ফেলে। তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে উড়লা থানার পুলিশ। গোটা ঘটনা ধরা পরেছে পাম্পের সিসিটিভি ফুটেজে। পাম্প কর্মীর তাৎক্ষনিক বুদ্ধির প্রশংসা করেছে পুলিশ। যার জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়লা এলাকা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ