Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটির গঙ্গাপাড় থেকে ধোঁয়া চুঁচুড়ায়, নাগরিক মহলে ক্ষোভ

নৈহাটি পুরসভা এলাকায় গঙ্গার ধারে আবর্জনা পোড়ানোর জেরে বিপাকে পড়েছেন চুঁচুড়ার বাসিন্দারা। অভিযোগ, প্রায় রোজ গঙ্গার পাড়ে আবর্জনা পোড়ান হচ্ছে।

নৈহাটির গঙ্গাপাড় থেকে ধোঁয়া চুঁচুড়ায়, নাগরিক মহলে ক্ষোভ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নৈহাটি পুরসভা এলাকায় গঙ্গার ধারে আবর্জনা পোড়ানোর জেরে বিপাকে পড়েছেন চুঁচুড়ার বাসিন্দারা। অভিযোগ, প্রায় রোজ গঙ্গার পাড়ে আবর্জনা পোড়ান হচ্ছে। আর সেই ধোঁয়া গঙ্গা পেরিয়ে চলে আসছে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট, বকুলতলা এলাকা। একদিকে কটূ গন্ধ, অন্যদিকে জমাট ধোঁয়ায় সমস্যায় পড়ছেন নাগরিকরা। এই ঘটনায় ক্ষুব্ধ চুঁচুড়া পুরসভার কর্তারাও। বুধবার এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য (স্বাস্থ্য) জয়দব অধিকারী। তিনি বলেন, দূষণ ছড়াচ্ছে। নাগরিকদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এমনকী জমাট ধোঁয়াতে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে। এনিয়ে আমরা পুরসভাগতভাবে পদক্ষেপ করব। এর পরই চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন, বিপজ্জনক পরিস্থিতি। আমরা পুরসভার তরফে নৈহাটি পুর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আশা করছি দ্রুত পদক্ষেপ করা হবে।।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ