Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসের কামরা থেকে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসের জেনারেল কামরার শৌচালয় থেকে আচমকাই ধোঁয়া! আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মিথিলা এক্সপ্রেস।

হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসের কামরা থেকে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
  • ১৯ মে, ২০২৬ ১৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসের জেনারেল কামরার শৌচালয় থেকে আচমকাই ধোঁয়া! আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মিথিলা এক্সপ্রেস। সেই ট্রেনটির জেনারেল কামরা থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন সেখানে উপস্থিত থাকা যাত্রীরা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। তড়িঘড়ি ট্রেন থেকে ওই বগিটিকে আলাদা করা হয়। কিছুক্ষণের মধ্যেই সেটিকে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়। তবে কী কারনে ধোঁয়া বের হওয়ায় ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রেল সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ৩টে ৫০ মিনিটে ওই ট্রেনটির ছাড়ার কথা ছিল। অবশেষে এদিন সন্ধ্যা ৬টা নাগাদ মিথিলা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ