নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বিকেলে আইএসএলের ম্যাচে নামছে মহমেডান স্পোর্টিং। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে সাদা-কালো ব্রিগেড। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ১-২ গোলে বশ মেনেছিল আন্দ্রে চেরনিশভ ব্রিগেড। এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হাতছাড়া করেছিলেন অ্যালেক্সিসরা। তবে শেষ দুই ম্যাচে ক্লিনশিট বজায় রেখে অনেকটাই আত্মবিশ্বাসী মহমেডান। কিন্তু এই দলে গোল করার ফুটবলার কোথায়? ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রাঙ্কা একেবারে ছন্দে নেই। তার উপর চোটে জর্জরিজ সাদা-কালো শিবির। তাতে নতুন সংযোজন সামাদ আলি মল্লিক। শেষ ম্যাচে নর্থইস্টের আলেদাইনকে একাই আটকে দিয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচের শেষ পর্বে গুরুতর চোট পান সামাদ। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর সার্ভিস পাওয়া যাবে না । তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরে চেরনিশভকে ভরসা দিচ্ছেন কাসিমভ।
Advertisement
ম্যাচ শুরু বিকাল পাঁচটায়। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।



