নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফিতে মহম্মদ সামিকে ভারতীয় দলে দেখতে চাইছেন অ্যান্ডি রবার্টস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসারের মতে, ‘এই মুহূর্তে ভারতীয় দলে বুমরাহ বাদে একমাত্র সামিই পারে বল হাতে ম্যাচ জেতাতে। সিরাজ ওর ধারেকাছেও আসবে না। সামি বল সুইং করাতে পারে। লাইন-লেংথেও ধারাবাহিক। ওর উপস্থিতি দলকে শক্তিশালী করবে।’