নয়াদিল্লি: ফ্লাইদুবাইয়ের বিমানের কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচানো ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া। ককপিটের রোমহর্ষক অভিজ্ঞতার ঘটনা প্রসঙ্গে নেতানিয়াহুকে তিনি জানান, কো-পাইলট সিটের পিছনে প্রার্থনায় বসেছিলেন। হঠাৎ মাথার পিছনে কিছু একটা দিয়ে জোরে আঘাত করা হয়। ভারতীয় পাইলট আরও জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম বিমানটি বোধহয় কোনো দুর্ঘটনার মুখে পড়েছে। কিন্তু পরক্ষণেই বুঝতে পারি কো-পাইলটই হামলা চালিয়েছি। সঙ্গে সঙ্গে ককপিটের দরজা খোলা চেষ্টা করি। কিন্তু, তিনি বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। যতটুকু মনে পড়ছে, মেঝেতে লুটিয়ে পড়ি। বিমান দ্রুত নীচে নেমে আসছিল। যাত্রীদের আর্তনাদ শুনে ভাবলাম, আর একবার শেষ চেষ্টা করতেই হবে।



