Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্ট মিটার: প্রতিবাদ  আন্দোলন রাজ্যজুড়ে

এরাজ্যে স্মার্ট মিটার লাগানোর বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে সরকারি দপ্তর এবং সরকারি কর্মীদের এই মিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্মার্ট মিটার: প্রতিবাদ  আন্দোলন রাজ্যজুড়ে
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে স্মার্ট মিটার লাগানোর বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে সরকারি দপ্তর এবং সরকারি কর্মীদের এই মিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীকালে বসানো হবে সর্বত্রই। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টর কলকাতায় এসে বিষয়টি স্পষ্ট করে গিয়েছেন। 

Advertisement

স্মার্ট মিটার নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে রাজ্যজুড়ে মঙ্গলবার আন্দোলন করল বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, ২০০৩ সালের বিদ্যুৎ আইনে কোথাও স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে বসানোর কথা বলা নেই। যে আরডিএসএস স্কিমের মাধ্যমে ওই স্মার্ট মিটার বসানোর কথা সরকার বলছে, সেখানেও কোথাও বাধ্যবাধকতার কথা বলা নেই। যেটি এখনো পর্যন্ত স্কিম বা প্রকল্প, তা নিতে কখনো সরকার কাউকে বাধ্য করতে পারে না। 
এদিকে, রাজ্য সরকার তাদের নির্দেশিকা মানতে বাধ্য করার ব্যাপারে পুলিশ ও জেলশাসককে সাহায্য করতে বলেছে। এরই প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলা সদর, মহকুমা শহর এবং বিভিন্ন ব্লকের প্রধান গঞ্জ বা এলাকায় স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানিয়েছেন সুব্রতবাবু। তিনি বলেন,  সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিটি এলাকায় আলাদা আলাদা স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গঠন করা হবে। একযোগে সেসব কমিটি রাস্তায় নেমে লাগাতার আন্দোলন করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ