Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার: হাইকোর্টে মামলা দায়ের

বিদ্যুতের স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে এবার মামলা দায়ের হল হাইকোর্টে। সম্প্রতি রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন এবং সরকারি অনুদান বা বেতনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের বাসস্থানে বিদ্যুৎ ব্যবহারের জন্য ‘স্মার্ট মিটার’ বসানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট  মিটার: হাইকোর্টে মামলা দায়ের
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুতের স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে এবার মামলা দায়ের হল হাইকোর্টে। সম্প্রতি রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন এবং সরকারি অনুদান বা বেতনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের বাসস্থানে বিদ্যুৎ ব্যবহারের জন্য ‘স্মার্ট মিটার’ বসানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। সমস্ত সরকারি বিভাগ ও প্রশাসনিক প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। আগামী ২৩ জুন বিচারপতি অমৃতা সিন‌হার এজলাসে মামলার শুনানি হওয়ার কথা। যদিও ইতিপূর্বে স্মার্ট মিটার বসানো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেসময় অবশ্য বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের তরফে ওই মামলা দায়ের করা হয়। দপ্তরের যেসব কর্মী গ্রহকের বাড়ি গিয়ে মিটার খতিয়ে দেখে বিদ্যুতের বিল যাচাই করে থাকেন, তাঁদের তরফেই ওই মামলা দায়ের করা হয়েছিল। কাজ হারানোর আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেসময় অবশ্য রাজ্যের তরফে জানানো হয়েছিল, আপাতত স্মার্ট মিটার বসানোর কোনো পরিকল্পনা নেই। এরপর মামলাটি খারিজ হয়ে যায়। তবে রাজ্যে সরকার বদলের পর এবার সমস্ত সরকারি কর্মচারীকে স্মার্ট মিটার লাগাতে বলা হয়েছে। বিষয়টিতে শেষ পর্যন্ত আদালত হস্তক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ