Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

স্লেজিং এবং নাচ

স্লেজিং এবং নাচ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি মানেই বাইশ গজে যুদ্ধ। কথার লড়াই অবধারিতই। অ্যাডিলেডের প্রথম দিনও এর ব্যতিক্রম নয়। লাবুশানে ব্যাট করার সময় তাঁর দিকে কড়া চাহনি উপহার দিলেন বুমরাহ। অজি ব্যাটারও বিড় বিড় করে কিছু বললেন। তবে বিরাট কোহলির মন্তব্য শোনা গেল স্টাম্প মাইক্রোফোনেই। বুমরাহর উদ্দেশে ভিকে বলে ওঠেন, ‘কীভাবে খেলবে, বুঝতেই পারছে না ও!’ লাবুশানেকে পরাস্ত করে বুমরাহ আবার নাচের ভঙ্গিতে দুলে দুলে তাঁর দিকে কিছুটা এগিয়ে আসেন। পিছিয়ে থাকেননি হর্ষিত রানাও। লাবুশানের সঙ্গে কথার লড়াইয়ে মেতে ওঠেন তিনিও।
Advertisement
সম্পর্কিত সংবাদ