Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনার দামে সামান্য স্বস্তি

আমেরিকা ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে অনিশ্চতার মুখে পড়েছে অর্থনীতি। তার জেরে সোনার দম গত শনিবার লাফিয়ে বেড়েছিল শহরে।

সোনার দামে সামান্য স্বস্তি
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকা ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে অনিশ্চতার মুখে পড়েছে অর্থনীতি। তার জেরে সোনার দম গত শনিবার লাফিয়ে বেড়েছিল শহরে। একদিনের তফাতে কলকাতায় প্রায় ১০ হাজার টাকা বেড়েছিল ১০ গ্রাম সোনার দর। ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও থিতু হয়নি। তবু সোমবার সামান্য রেহাই দিল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া দর অনুযায়ী, কলকাতায় এদিন ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৬৮ হাজার ৯৫০ টাকা। শনিবারের তুলনায় এক হাজার টাকা কমে দাম। যদিও দাম এখনও যথেষ্ট চড়া থাকায়, ক্রেতা-বিক্রেতা উভয়েই চিন্তিত। এদিকে, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে সোনার পাইকারি বাজার বন্ধ থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ