Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ঢাকা: বিতর্ক পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই তোলপাড় বাংলাদেশ ক্রিকেট মহল। চেক প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পদ্মাপাড়ের ক্রিকেটারের বিরুদ্ধে। গত ১৫ ডিসেম্বর সাকিব সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বেসরকারি ব্যাঙ্কের মুখ্য জনসংযোগ কর্তা। রবিবার সেই মামলার শুনানি ছিল। 
Advertisement
জানা গিয়েছে, ২০১৭ সালে বেসরকারি ব্যাঙ্ক থেকে দেড় কোটি টাকা ঋণ নেয় সাকিবের ফার্ম। পরবর্তীকালে বারংবার তাগাদা পেয়ে দু’টি চেক জমা করেন সাকিব। কিন্তু উভয় চেকই বাউন্স করে। অর্থাৎ, ফার্মের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ ছিল না। এরপরেই আদালতের শরণাপন্ন হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সম্পর্কিত সংবাদ