Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছয় মাস পরেও বন্যায় বাড়ি হারাদের ঠাঁই ত্রিপলের তলায়, নীরব প্রশাসন

কেটে গিয়েছে ৬টা মাস। বন্যায় বাড়ি হারিয়ে আজও খোলা আকাশের নিচেই ঠাঁই ময়নাগুড়ির জলঢাকা নদীর পাড়ে চারটি পরিবারের। কষ্টের জীবনযাপন করছেন এই চার পরিবারের মোট ঊনিশজন সদস্য

ছয় মাস পরেও বন্যায় বাড়ি হারাদের ঠাঁই ত্রিপলের তলায়, নীরব প্রশাসন
  • ১৫ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: কেটে গিয়েছে ৬টা মাস। বন্যায় বাড়ি হারিয়ে আজও খোলা আকাশের নিচেই ঠাঁই ময়নাগুড়ির জলঢাকা নদীর পাড়ে চারটি পরিবারের। কষ্টের জীবনযাপন করছেন এই চার পরিবারের মোট ঊনিশজন সদস্য। মাথা ঢাকবার সম্বল বলতে একখানি ত্রিপল। তার ভিতরেই চলছে খাওয়া দাওয়া, রাত্রি যাপন। নেই কোনও নিরাপত্তা। এই নিয়েই কাটছে তাঁদের দিন। ক্ষোভে ফুঁসছে এই পরিবারগুলি আর সেই ক্ষোভের তির সরাসরি ব্লক প্রশাসনের দিকে।

Advertisement

পরিবারগুলির দাবি, গত বছরের অক্টোবর মাসে আমগুড়ি এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যার জলে তাদের বাড়ি, জায়গা সব একেবারে ডোবায় পরিণত হয়। বাসস্থানের উপযুক্ত পরিবেশ হারিয়ে তারা বাধ্য হয়েই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনকে বিষয়টি জানানো হলে তাঁদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বাড়ি তৈরির জায়গাটি মাটি ভরাট করে বসবাসযোগ্য করে তোলা হবে। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও কাগজে কলমেই রয়ে গিয়েছে। বাস্তবে কোনও কাজই হয়নি। ফলে ছোট ছোট শিশুদের নিয়ে আজও ত্রিপলের নিচেই দিন কাটাতে হচ্ছে চারটি পরিবারকে। প্রশ্ন উঠছে আর কতদিন এই অনিশ্চয়তা আর অবহেলার মধ্যে তাদের দিন কাটাতে হবে।  

সম্পর্কিত সংবাদ