Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির কথামতোই এসআইআর হচ্ছে: বিমান, কাল কমিশনে বামেদের বিক্ষোভ কর্মসূচি

এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আসলে বিজেপির বয়ানকে কাজে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি নির্বাচন কমিশন কার্যত বিজেপির নির্দেশেই কাজ করছে। এসআইআর প্রসঙ্গে সোমবার বামফ্রন্ট সভাপতি বিমান বসু এক বিবৃতিতে এভাবেই তীব্র আক্রমণ করেন বিজেপিকে।

বিজেপির কথামতোই এসআইআর হচ্ছে: বিমান, কাল কমিশনে বামেদের বিক্ষোভ কর্মসূচি
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আসলে বিজেপির বয়ানকে কাজে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি নির্বাচন কমিশন কার্যত বিজেপির নির্দেশেই কাজ করছে। এসআইআর প্রসঙ্গে সোমবার বামফ্রন্ট সভাপতি বিমান বসু এক বিবৃতিতে এভাবেই তীব্র আক্রমণ করেন বিজেপিকে।

Advertisement

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন। এর ফলে রাজ্যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশাঙ্কা তৈরি হয়েছে।‘ বর্ষীয়ান বাম নেতার অভিযোগ, বিবেচনাধীন এই মানুষগুলিকে ‘অনুপ্রবেশারী’ বলে দাগিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিমানবাবু তথ্য দিয়ে বলেছেন, বিচারাধীন ভোটারের ৫৮.৫ শতাংশ উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বাসিন্দা। এছাড়া আদিবাসী, তফসিলি এবং মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ দেওয়া হল। নথি থাকলেও যান্ত্রিক ত্রুটির অজুহাতে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ।
বামফ্রন্টের দাবি, ২০০২ সালের সঙ্গে ম্যাপিং হওয়া ভোটারদের অবিলম্বে বৈধ বলে ঘোষণা করতে হবে। তাঁরা এখনো কেন বিচারাধীন, তার কারণ প্রকাশ করতে হবে কমিশনকে। এই দাবিতে বামফ্রন্ট আগামীকাল বুধবার দুপুর ৩টের সময় মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) অফিসে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ