Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিধানসভা ভোট পর্বের পর বাকি রাজ্যগুলিতে এসআইআর

বাংলা সহ দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব মিটলেই  শুরু হবে এসআইআরের তৃতীয় ধাপ

বিধানসভা ভোট পর্বের পর বাকি রাজ্যগুলিতে এসআইআর
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি:  বাংলা সহ দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব মিটলেই  শুরু হবে এসআইআরের তৃতীয় ধাপ। রাজধানী দিল্লি সহ ২২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হাতে নেওয়া হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। এখনও পর্যন্ত দেশের ১০ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এসআইআর। পাশাপাশি অসমে হয়েছে ‘স্পেশাল রিভিউ’। সেই প্রক্রিয়ায় দেশের ৯৯ কোটি ভোটারের মধ্যে ৬০ কোটির নাম খতিয়ে দেখা হয়েছে। তৃতীয় পর্বে বাকি ৩৯ কোটি ভোটারের তালিকা যাচাই করা হবে। 

Advertisement

অন্যদিকে আগামী ১০ এপ্রিল প্রকাশিত হবে উত্তরপ্রদেশের চূড়ান্ত এসআইআর তালিকা। মথুরায় এসআইআর প্রক্রিয়ার তদারকিতে গিয়ে একথা জানিয়েছেন সেরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ