Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর প্রভাব মিড ডে মিলেও! কাটল বাধা

মিড ডে মিলের পড়ুয়াদের বাড়তি পুষ্টি জোগাতে চলতি মাসের ১২ দিন একটি করে ডিম এবং মরশুমি ফল দেওয়ার জন্য বাড়তি টাকা বরাদ্দ করেছিল সমগ্র শিক্ষা মিশন।

এসআইআর প্রভাব মিড ডে মিলেও! কাটল বাধা
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিলের পড়ুয়াদের বাড়তি পুষ্টি জোগাতে চলতি মাসের ১২ দিন একটি করে ডিম এবং মরশুমি ফল দেওয়ার জন্য বাড়তি টাকা বরাদ্দ করেছিল সমগ্র শিক্ষা মিশন। মিড ডে মিলে যে খাবার দেওয়া হয়, তার বাড়তি হিসেবে এগুলি বরাদ্দ হয়েছিল। চলতি মাসের মধ্যেই তা শেষ করতে বলা হয়। তবে, এসআইআরে আধিকারিক ও কর্মীরা ব্যস্ত থাকায় বিভিন্ন জেলায় এই ব্যবস্থা কার্যত শুরুই করা যায়নি। সোমবার মিড ডে মিলের রাজ্য প্রকল্প দপ্তরের এক আধিকারিক বলেন, ‘এসআইআরের জন্য কর্মী সংকটে ক্রেডিট লিমিট দেওয়ার ক্ষেত্রে দেরি হয়েছিল। এদিন তা ছাড়া সম্ভব হয়েছে। আর কোনো সমস্যা হবে না। সময়মতোই বাড়তি ডিম বা ফল পাবে ছাত্রছাত্রীরা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ