Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর আবহের মাঝেই সাতসকালে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড, তদন্তে পুলিশ

এসআইআর আবহের মাঝেই উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড। ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়াতে।

এসআইআর আবহের মাঝেই সাতসকালে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড, তদন্তে পুলিশ
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এসআইআর আবহের মাঝেই উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড। ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়াতে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদীয়া জেলার পাশাপাশি ত্রিপুরারও বহু ভোটার কার্ড পাওয়া গিয়েছে। যার মধ্যে অধিকাংশ উত্তর ত্রিপুরা জেলার।

Advertisement

বুধবার সকালে ফুলিয়ার উদয়পুর সংলগ্ন দোহার পাড়ায় কৃষ্ণনগরমুখী লেনের ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বস্তা ভর্তি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। রাস্তার ধার থেকে তাঁরা ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এসআইআর চলাকালীন এত ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ