Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

উইম্বলডনে ফের সেরা সিনার

উইম্বলডনে সিনার ও জেরেভের মধ্যে চলছে উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রথম সেটে জেরেভ এগিয়ে, কী হবে পরবর্তী সেটে? বিস্তারিত পড়ুন।

উইম্বলডনে ফের সেরা সিনার
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাজিমাত শীর্ষবাছাই জানিক সিনারের। টানা দু’বার খেতাব জিতলেন ইতালীয় তারকা। রবিবার সেন্টার কোর্টে চার সেটের উত্তেজক লড়াইয়ে ২৪ বছর বয়সি হারান দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভকে। ম্যাচের ফল ৬-৭ (৭-৮), ৭-৬ (৭-২), ৬-৩, ৬-৪। ২৯ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে চলা ম্যাচে সিনারের সার্ভিস ধরে রাখাই তফাত গড়ে দিল। উল্লেখ্য, এটা তাঁর কেরিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম। এদিন প্রথম সেট খুইয়ে ফেলার পর দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরলেন বিশ্বের একনম্বর। ম্যাচ যত গড়াল তত অপ্রতিরোধ্য দেখাল সিনারকে।  অন্যদিকে, ফরাসি ওপেন জয়ী জেরেভ ক্রমশ হারিয়ে গেলেন লড়াই থেকে। তৃতীয় ও চতুর্থ সেটে নিষ্প্রভ দেখাল জার্মান তারকাকে।

Advertisement

এদিকে, মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন লিন্ডা নোসকোভা এই সাফল্য উৎসর্গ করেছেন ক্যান্সারে প্রয়াত মাকে। তাঁর কথায়, ‘মা মারা গিয়েছেন ২০২৪ সালে। দু’বছর পর তাঁর স্বপ্ন সফল হল। মায়ের আশীর্বাদেই গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরেছি। এটাই ছিল তাঁর ফেভারিট টুর্নামেন্ট। এই সাফল্য সেজন্যই আমার কাছে বাড়তি আবেগের।’ উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২৪ সালে প্রয়াত হন তাঁর মা। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর আবেগজড়ানো গলায় নোসকোভা আরও বলেন, ‘সাধারণত আমি কাঁদি না। কিন্তু গত দু’সপ্তাহ আনন্দ ও বেদনার স্রোতে ভেসেছি। অনেক ঘাম-রক্ত ঝরেছে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে। এই দু’সপ্তাহ কখনও ভুলব না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ