Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খেতাব ও শীর্ষস্থান সিনারের

জানিক সিনারের দুরন্ত ফর্ম অব্যাহত। সম্প্রতি আমেরিকায় টানা দু’টি মাস্টার্স খেতাব ঘরে তুলেছেন তিনি। রবিবার ক্যাবিনেটে যোগ হল আরও একটি ট্রফি।

খেতাব ও শীর্ষস্থান সিনারের
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোম: জানিক সিনারের দুরন্ত ফর্ম অব্যাহত। সম্প্রতি আমেরিকায় টানা দু’টি মাস্টার্স খেতাব ঘরে তুলেছেন তিনি। রবিবার ক্যাবিনেটে যোগ হল আরও একটি ট্রফি। মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন সিনার। ম্যাচের ফল ৭-৬ (৭-৫), ৬-৩। সেই সুবাদে ফিরে পেলেন শীর্ষস্থানও। খেতাব জিতে সিনার বলেন, ‘আধিপত্য দেখিয়ে ম্যাচটা জিতেছি। খেতাবের সঙ্গে শীর্ষস্থানও পুনরুদ্ধার করতে পেরে আমি খুশি। এমন জয়ের অনুভূতিই আলাদা।’ শুধু ট্রফি জয় বা শীর্ষস্থান দখলই নয়, আলকারাজের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ব্যবধানও কমালেন সিনার। এই মুহূর্তে ৭-১০ ব্যবধানে পিছিয়ে ইতালিয়ান তারকা। তবে ক্লে-কোর্টে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ সিনারের কাছে। কারণ সামনেই ফরাসি ওপেন। আর সেই আসরে খেতাব জিতলে কেরিয়ার স্ল্যাম পূর্ণ হবে তাঁর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ