


ব্যাংকক: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে বুধবার সাফল্য পেলেন ভারতীয় তারকারা। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জিতলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন ও কিদাম্বি শ্রীকান্ত। দু’বারের ওলিম্পিক পদক জয়ী সিন্ধু এদিন হারালেন চাইনিজ তাইপের টুং সিউ টংকে। খেলার ফল ২১-৯, ২১-১২। দ্বিতীয় রাউন্ডে হায়দরাবাদি শাটলারের প্রতিপক্ষ ডেনমার্কের আমালি শুলৎসে। লক্ষ্য সেন জিতলেন সিঙ্গাপুরের জিয়া হেংয়ের বিরুদ্ধে। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২১-১৭। তবে শ্রীকান্ত দাপট দেখালেন সব থেকে বেশি। মাত্র ৩০ মিনিটে ম্যাচ পকেটে পোরেন তিনি। স্ট্রেট গেমে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৫। এবার তাঁর প্রতিপক্ষ চাইনিজ তাইপের সু লি ইয়াং। এই আসরে সাফল্যের খরা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর সিন্ধু-লক্ষ্যরা।